Saumen Das Logo Saumen Das Logo
Home About Portfolio Blog Contact
Home About Portfolio Blog Contact
October 13, 2026
#Ankantirtho

ধরুন যদি থিম হয় প্লাস্টিক বর্জন আর থিম সাজাতে প্রচুর প্লাস্টিক কেনা হচ্ছে!

ধরুন যদি থিম হয় প্লাস্টিক বর্জন আর থিম সাজাতে প্রচুর প্লাস্টিক কেনা হচ্ছে!
প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে পুজোর থিম। পুরোনো প্লাস্টিকের বোতল, প্লাস্টিক পেপার, ত্রিপল—বিভিন্ন ধরনের প্লাস্টিক দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ। উদ্দেশ্য, সমাজকে সচেতন করা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়। সংগৃহীত প্লাস্টিকের বোতলের পরিমাণ যদি সামান্যই হয়, আর থিমের বাকি অংশ সাজাতে যদি প্লাস্টিক পেপার, ত্রিপল-সহ অন্যান্য প্লাস্টিক কিনে ব্যবহার করতে হয়, তবে এই উদ্যোগের পরিবেশগত সার্থকতা ঠিক কোথায়? পুজো মিটে যাওয়ার পর এই বিপুল পরিমাণ প্লাস্টিকের ভবিষ্যৎ কী? সেগুলি কি সত্যিই পুনর্ব্যবহারযোগ্য পদার্থ হিসেবে কাজে লাগবে, নাকি আবারও বর্জ্য হয়ে পরিবেশে ফিরে যাবে? সমাজ সচেতনতার বার্তা কি শুধু কয়েক দিনের আনন্দ, নতুন চমক আর দর্শকের ভিড় তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি সেই বার্তার দায়বদ্ধতা পুজোর পরেও বজায় থাকবে? প্লাস্টিক বর্জনের বার্তা দিতে গিয়ে নতুন করে প্লাস্টিক কেনা ও ব্যবহার করতে হলে, সেই সচেতনতার সার্থকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
থিমের সৌন্দর্য চোখে পড়ে, কিন্তু তার সামাজিক দায়বদ্ধতা কতটা গভীর—সেই প্রশ্নটুকুও থেকে যাক।
Tagged with #Ankantirtho
← Back to Journal

Saumen Das

Visual artist exploring the intersections of nature and human emotion.

© 2026 Saumen Das. All rights reserved. Made with ❤️ by Arindam Makar