- ধরুন আপনি একটা দারুণ ছবি আঁকলেন—হিরো দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, চুল উড়ছে, আলো পড়ছে ঠিক সিনেমার মতো… কিন্তু পিছনে কিছুই নেই! পুরো সাদা! এখন দর্শক ভাবছে—“লোকটা দাঁড়িয়ে আছে কোথায়? ছাদে? মাঠে? না কি শূন্যে ভাসছে!” এই হলো ব্যাকগ্রাউন্ডের কেস। আমরা অনেক সময় ভাবি, সাব্জেক্টটাই সব—নায়ক থাকলেই ছবি জমে যাবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড চুপচাপ বসে থেকে বলে, “দেখিস, আমায় বাদ দিলে তোকে নিয়েই লোক হাসবে!” ব্যাকগ্রাউন্ড মানে শুধু গাছপালা, ঘরবাড়ি না—ব্যাকগ্রাউন্ড মানে প্রেক্ষাপট। আপনি যদি প্রেমের ছবি আঁকেন, আর পিছনে যুদ্ধের দৃশ্য রাখেন—তাহলে প্রেমটাও টেনশনে পড়ে যাবে! আর মজার কথা কী জানেন? আপনি যদি কিছুই না আঁকেন, তবুও ব্যাকগ্রাউন্ড আছে—“ফাঁকা” নামে! এই ফাঁকাটাও কিন্তু প্ল্যান করে রাখতে হয়। না হলে সেটা ফাঁকা না, “ভুলে যাওয়া” হয়ে যায়।বাস্তব জীবনেও একই ব্যাপার—আমরা অনেক সময় মানুষটাকে দেখি (সাব্জেক্ট), কিন্তু তার পরিস্থিতি, ইতিহাস, মানসিকতা (ব্যাকগ্রাউন্ড) দেখি না। তারপর ভুল সিদ্ধান্ত নিয়ে বসি। মানে, ছবিতে যেমন “খালি দেয়ালে রাজা”, জীবনে তেমন “প্রেক্ষাপট ছাড়া বিচার”। তাই আমার মতে— সাব্জেক্ট নায়ক হতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হলো পরিচালক!নায়ক যতই ভালো অভিনয় করুক, পরিচালক না থাকলে সিনেমা হিট হবে না।
- শেষ কথা—
ছবি আঁকুন বা জীবন বুঝুন, ব্যাকগ্রাউন্ডকে কখনো “ব্যাক” এ রাখবেন না… ওটাই আসলে “গ্রাউন্ড”!